‘আমাদের সবকিছুই রয়েছে, এসব করার কী দরকার ছিল’, শিল্পা
দি নিউজ লায়নঃ গ্রেপ্তার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্র। তাঁর মত, এতে পরিবারের সম্মান ধুলোয় মিশেছে। গতকাল মঙ্গলবার রাজ কুন্দ্রের জামিন আবেদন নাকচ করে দেন বোম্বে হাই কোর্ট। বৃহস্পতিবার ফের জামিন আবেদনের শুনানি রয়েছে। সূত্রের খবর, গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ শিল্পার স্বামী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। পরে আদালত তাঁকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত শুক্রবার সেই পুলিশ হেফাজতে থাকার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়ান আদালত। এর পর অল্প সময়ের জন্য রাজ কুন্দ্রকে তাঁর বাড়িতে নেয় পুলিশ এবং ঘরে অভিযান চালায়।
অভিযান চলাকালে রাজ কুন্দ্রকে ধমক দেন শিল্পা এবং এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। সূত্রের খবর অনুযায়ী, ওই সময় রাজকে শিল্পা বলেন, ‘আমাদের সবকিছুই রয়েছে, এসব করার কী দরকার ছিল।’ পুলিশ সূত্রের খবর, স্বামীকে শিল্পা এ-ও বলেছেন, এ মামলার কারণে তাঁর পরিবারের সুনাম নষ্ট হয়েছে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে শুরু করে অনেক প্রকল্প বাতিল করতে হয়েছে।
সূত্রের খবর, পুলিশের কাছে বয়ান দিয়ে গিয়ে শিল্পা শেঠি ভেঙে পড়েন। রাজ কুন্দ্রের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। শিল্পা চিৎকার করে বলেন, এসব করার কী প্রয়োজন ছিল। এর আগে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
Post a Comment